,

রাজউকের দুই কর্মকর্তার করোনা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুই কর্মকর্তার করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। এ ঘটনায় রাজউকের এনেক্স ভবনের চতুর্থ তলার একাংশ লকডাউন করা হয়েছে।

মঙ্গলবার রাজউকের পরিচালক (প্রশাসন) শারমিন জাহান গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, রাজউকের চেয়ারম্যানসহ কয়েকজন কর্মকর্তা বর্তমানে বাসায় কোয়ারেন্টিনে আছেন।

করোনা শনাক্ত হওয়া দুজন হলেন- রাজউকের স্থাপত্য শাখার কর্মকর্তা মোস্তাক আহমেদ এবং রাহাত মুসলেমিন। নমুনা পরীক্ষায় সোমবার তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।

শারমিন জাহান বলেন, ওই দুই কর্মকর্তার কোভিড-১৯ নিশ্চিত হওয়ার পর আমাদের সতর্ক থাকতে বলা হয়েছে। রোববার আমরা যারা তাদের সঙ্গে কাজ করেছি বা ছিলাম, তারা বাসায় অবস্থান করছি।

আক্রান্ত মোস্তাক আহমেদ জানিয়েছেন, সাধারণ ছুটি শুরুর পর বাসা থেকে আর বের হননি তিনি। তবে ঈদের আগেরদিন বাসায় এক বন্ধু এসেছিলেন। ঈদের পর ওই বন্ধুর কোভিড-১৯ ধরা পড়ার বিষয়টি জানতে পারি। এরপর রোববার নিজের নমুনা পরীক্ষা করতে দেই। পরদিন নমুনা পরীক্ষার রেজাল্টে করোনা পজিটিভ ধরা পড়ে।

তিনি বলেন, এমনিতেই আমার শরীরে কোনো সিম্পটম নেই, কোনো সমস্যাও নেই। পজিটিভ এসেছে, তাই বাসায় আছি। অফিসেও গিয়েছিলাম গত দুদিন। তবে কারও সংস্পর্শে যাইনি।

বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত ৫২ হাজার ৪৪৫ জন কোভিড-১৯ আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ রোগে এখন পর্যন্ত মারা গিয়েছেন ৭০৯ জন। মৃতদের মধ্যে রাজউকের সাবেক চেয়ারম্যান এম বজলুর করিম চৌধুরীও রয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা