,

রংপুর সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী বরখাস্ত

news-image

রংপুর ব্যুরো : ড্রেন নির্মাণ কাজে ৯৮ লাখ টাকা অতিরিক্ত বিল দেখানোয় রংপুর সিটি করপোরেশনের (রসিক) সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।গত রোববার দুপুরে ঠিকাদারি কাজের বিল উপস্থাপনে অনিয়মের অভিযোগে ওই কর্মকর্তাকে এই শাস্তি দেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করে রসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন জানান, রংপুর সিটি কপোরেশনের ঠিকাদার খায়রুল কবীর রানা নগরীর কামাল কাছনা, গুপ্তপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় ড্রেন নির্মাণ করেন। সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামের সহযোগিতায় ওই কাজের বিল তৈরিতে ৯৮ লাখ টাকা বেশি দেখানো হয়।

তিনি আরও জানান, অতিরিক্ত বিল প্রদানের বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেয় সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ নিয়ে গত মার্চ মাসে সিটি কপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যারা হলেন প্রকৌশলী আসাদুল হক ও আল আমিন। ওই কমিটি বিষয়টি তদন্ত করে ৯৮ লাখ টাকা অতিরিক্ত বিল প্রদানের সত্যতা তুলে ধরে মেয়রের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।রোববার দুপুরে সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্তের আদেশ তার হাতে ধরিয়ে দেওয়া হয় বলেও জানান তিনি।

এ ব্যাপারে সিটি মেয়রের একান্ত ব্যক্তিগত সহকারী কাজী জাহিদ হোসেন লুসিড জানান, অতিরিক্ত বিল প্রদান করার ঘটনাটি তদন্তে প্রমাণিত হওয়ায় মেয়র সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছেন। এর বেশি তিনি কিছু জানেন না বলে জানান।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি