,

পুলিশ প্রধান ট্রাম্পকে ‘মুখ বন্ধ’ রাখতে বললেন

news-image

অনলাইন ডেস্ক : চলমান বিক্ষোভ নিয়ে গঠনমূলক কিছু বলতে না পারলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মুখ বন্ধ রাখতে বলেছেন হিউস্টনের পুলিশ প্রধান আর্ট আচেভেডো। আজ মঙ্গলবার মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন পুলিশের এই কর্মকর্তা।

বিক্ষোভকারীদের ওপর কঠোর পদক্ষেপ নিতে গভর্নরদের প্রতি আহ্বান জানানোর বিষয়ে প্রশ্ন করা হলে হিউস্টনের পুলিশ প্রধান এমন মন্তব্য করেছেন। ট্রাম্পের উদ্দেশে আর্ট আচেভেডো বলেন, ‘আপনার গঠনমূলক কিছু বলার না থাকলে দয়া করে চুপ থাকুন।’

আর্ট আচেভেডো আরও বলেন, ‘এটা দমনের বিষয় না, এটি হৃদয় ও মন জয় করার বিষয়।’সেইসঙ্গে ট্রাম্পকে তিনি অনুরোধ করেন, তরুণদের জীবন বিপদের মধ্যে না ফেলতে।

গতকাল সোমবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প বিক্ষোভকারীদের ‘দমন’ করতে গভর্নরদের বলেন। ট্রাম্প বলেন, ‘আপনারা যদি দমন না করেন তাহলে আপনাদের সময় নষ্ট করছেন।’এ ছাড়া আরেক সংবাদ সম্মেলন ট্রাম্প বলেন, ‘চলমান বিক্ষোভ না থামাতে পারলে সেনাবাহিনী মোতায়েন করা হবে।’

গত সোমবার মিনিয়াপলিসে এক খাবারের দোকানের কর্মচারী ৯১১ নম্বরে কল করে অভিযোগ করেন, এক ক্রেতা সিগারেট কেনার পর ২০ ডলারের জাল নোট দিয়েছে। পুলিশ এসে ওই অভিযোগে ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডকে গ্রেপ্তার করে।

জর্জ ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন। এক প্রত্যক্ষদর্শীর তোলা ১০ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায়, জর্জ ফ্লয়েড নিশ্বাস না নিতে পেরে কাতরাচ্ছেন এবং বারবার শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে বলছেন, ‘আমি নিশ্বাস নিতে পারছি না।’

ওই ঘটনায় অফিসার ডেরেক চাওভিনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত বা বেআইনি হত্যার অভিযোগ আনা হয়েছে। আগামী সপ্তাহে তাকে আদালতে তোলা হবে। এ ছাড়া তিন শ্বেতাঙ্গ পুলিশ অফিসারকে বরখাস্ত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা