,

করোনায় মারা গেলেন মনজুর রশীদ

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের প্রখ্যাত ইউরোলজিস্ট ডা. মনজুর রশীদ চৌধুরী (ইন্না লিল্লাহি…রাজিউন)। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডা. মনজুর রশীদ চৌধুরী গত তিন দিন ধরে হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন।

ডা. মনজুর রশীদ চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ছিলেন।

ডা. মনজুর রশীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১২ নম্বর চিকিৎসক। এর আগে আরও ১১ জন চিকিৎসক কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন চিকিৎসক।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি