,

যাত্রী স্বল্পতা, আজকের সব ফ্লাইট বাতিল বিমানের

news-image

নিউজ ডেস্ক : করোনা ভাইরাস পরিস্থিতিতে যাত্রী সংকট থাকায় অভ্যন্তরীণ তিন রুটের সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (২ জুন) তিন রুটে মোট ৬টি ফ্লাইট ছিল বিমানের। কিন্তু যাত্রী স্বল্পতা থাকায় এ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

তিনি বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (২ জুন) ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রুটে বিমানের ৬টি ফ্লাইট ছিল। কিন্তু যাত্রী না থাকায় আমরা ফ্লাইটগুলো বাতিল করেছি। তবে বুধবার (৩ জুন) বিমানের নির্ধারিত যে ৪টি ফ্লাইট রয়েছে সেগুলো যথারীতি চলবে।

করোনা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গত ২৪ মার্চ চীন ছাড়া সব আন্তর্জাতিক ও অভ্যন্তীরণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দীর্ঘ ২ মাস ৭ দিন গত ১ জুন অভ্যন্তরীণ তিন রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শুরুর একদিনের মাথায় যাত্রী সংকটে পড়লো রাষ্ট্রয়াত্ত এই উড়োজাহাজ সংস্থা।

প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে দু’টি, সিলেটে দু’টি ও সৈয়দপুরে তিনটি ফ্লাইট ঘোষণা করেছিল রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি