,

করোনা ঝুঁকি নিয়েই ঢাকায় ফিরছে মানুষ

news-image

নিউজ ডেস্ক : একদিকে মহামারি করোনা, অন্যদিকে গণপরিবহন না থাকা। এ দুই ভয়কে ‘জয়’ করে ঢাকা ছেড়েছিলেন অনেকেই। এদের কেউ ২৬ মার্চ থেকে সাধারণ ছুটির শুরুতেই, কেউ আবার ঈদকে সামনে রেখে। সরকারের পক্ষ থেকে, আগামী রোববার (৩১ মে) থেকে সবকিছু ‘সীমিত আকারে’ খুলে দেওয়ার সিদ্ধান্ত আসায় তারা এখন ঢাকার পথে। যাওয়ার সময়ের সেই দুই ভয়কে মাথায় নিয়েই তারা আবার ফিরছেন রাজধানীতে।

শুক্রবার (২৯ মে) সকাল থেকেই দেশের সবগুলো মহাসড়কে এখন রাজধানীমুখী মানুষের চাপ। ভিড় জমেছে ফেরিঘাটেও।

শুক্রবার রাজধানীর বিভিন্ন প্রবেশ পথ যেমন গাবতলী, আব্দুল্লাহপুর, সায়েদাবাদ, মাওয়া ঘাটে দেখা যায় রাজধানীমুখী মানুষের ভিড়। সকাল থেকে যত সময় গড়িয়েছে এ ভিড় ততই বেড়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সরকার সাধারণ ছুটি আর না বাড়ানোর সিদ্ধান্তে ঢাকামুখী মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে।

গণপরিবহনবাদে সব ধরনের যানবাহনে রাজধানীতে প্রবেশ করছেন ‘রাজধানীর অস্থায়ী’ বাসিন্দারা। পিকআপ ভ্যান, মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশায় করে তারা ঢুকছেন ঢাকায়। ব্যক্তিগত গাড়িও চাপ রয়েছে মহাসড়কে।

সাধারণ ছুটির প্রথম দিকে পুলিশের চেকপোস্ট এবং বাধা থাকলেও এখন এর কোনটিই নেই। ফলে যারা ব্যক্তিগত গাড়ি ছাড়া অন্য বাহনে ঢাকায় ফিরছেন সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। একেকটি প্রাইভেটকারে ৪ জনের জায়গায় ৭ থেকে ৮ জন, মাইক্রোতে দশ জনের বদলে ১২ থেকে ১৪ জনকেও বসতে দেখা গিয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি