,

ঢাকামুখী মানুষের ঢল নেমেছে শিমুলিয়ায়

news-image

নিউজ ডেস্ক : ঈদ শেষে কর্মস্থলে ফিরতে আজও মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। ১০টি ফেরির মাধ্যমে বিআইডব্লিউটিসি এসব যাত্রী পারাপার করছে। মানা হচ্ছে না স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব।

এদিকে সরকারের নির্দেশনা অনুযায়ী নিজস্ব গাড়ি দিয়ে চলাচলের কথা বলা হলেও ঘাট এলাকায় ভাড়ায় ছোট গাড়ি আসছে ও যাচ্ছে। ট্রাফিক পুলিশ বেশ কিছু মাইক্রোবাস আটক করে জরিমানাও করেছে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. হিলাল উদ্দিন বলছেন, যাত্রীর চাপ বেশি থাকায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে। যাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা কম। আর সামাজিক দূরত্বও বজায় রাখা সম্ভব হচ্ছে না। তারপরও জেলা ও ট্রাফিক পুলিশ যাত্রী সেবায় কাজ করে যাচ্ছেন।

সকালে শিমুলিয়া ঘাট এলাকায় যাত্রীদের চাপ বেশি ছিল। দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ কর্মস্থল যোগ দিতে ঢাকায় ফিরছে, তাই চাপ কিছুটা বেশি বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি