,

খুলছে কাবাঘর, স্বাভাবিক অবস্থায় ফিরছে পবিত্র মক্কা

news-image

ইবাদত-বন্দেগি, নামাজ ও তাওয়াফের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে পবিত্র কাবা। মক্কা-মদিনা নগরীও ফিরছে স্বাভাবিক জীবনে। লাখো মুসল্লির মনোবাসনা পূর্ণ হতে যাচ্ছে।

মসজিদুল হারাম (কাবা) ও মসজিদে নববীতে শুক্রবারের জুমার নামাজ ও অন্যান্য নামাজ আদায় করা যাবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করা হয়েছে মুসল্লিদের। নামাজের প্রতি কাতারের মাঝে এবং প্রত্যেক মুসল্লির মাঝখানে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

আর এই প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ শুরু হবে ২১ জুন থেকে। এদিন থেকে নাগরিকরা বাসা থেকে বের হতে পারবে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে সেলুন বা এই জাতীয় প্রতিষ্ঠানগুলো এখনই খোলার অনুমতি দেওয়া হচ্ছে না। জানাজা কিংবা বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জন অংশ নিতে পারবে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান নগরী থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস আঘাত হেনেছে বিশ্বের ২১২টি দেশে। সংক্রমণ দেখা দেওয়ার পর থেকেই সৌদি আরবে কঠোর লকডাউন ও কারফিউ ঘোষণা করা হয়।

বুধবার (২৭ মে) থেকে দেশটির বেশিরভাগ জায়গায় লকডাউন শিথিল করা হয়েছে। এবার ঘোষণা করা হলো- পবিত্র নগরী মক্কার দুই ধাপের লকডাউন শিথিল করার পরিকল্পনা।

তবে হজ ও উমরাহর জন্য এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

 

NTV Bangla

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি