,

ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

news-image

হিলি (দিনাজপুর) সংবাদদাতা : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি দুই মাস বন্ধ থাকার পর অবশেষে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ভারতের নাসিক থেকে পেঁয়াজের প্রথম চালান নিয়ে ভারতীয় মালবাহী ট্রেনটি দিনাজপুরের হিলি রেলস্টেশন আসে। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শহীদুল ইসলাম শহীদ জানান, করোনা পরিস্থিতির কারণে দেশে পেঁয়াজের সংকট দেখা দেয়। ফলে দাম বাড়তে থাকে। এ অবস্থায় গত ২২ মে ভারত থেকে পেঁয়াজ আমদানি করার জন্য এলসি করা হয়। এরপর নাসিক থেকে মালবাহী ট্রেনটি ৪২টি বগিতে ১ হাজার ৭০০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে বাংলাদেশে রওনা দেয়। পেঁয়াজবোঝাই মালবাহী ট্রেনটি বুধবার মধ্যরাতে দিনাজপুরের বিরল রেলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে। সেখানে পেঁয়াজের চালানটির কার্যক্রম শেষ হলে বৃহস্পতিবার সকালে হিলি রেলস্টেশনে এসে পৌঁছায়। এসময় মালবাহী ট্রেন থেকে দ্রুত পেঁয়াজ খালাস করে নেওয়া হয়। এরপর বাজারে দ্রুত সরবরাহের জন্য আমদানি করা পেঁয়াজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

আমদানিকারক শহীদুল ইসলাম শহীদ আরও জানান, সব খরচসহ ভারত থেকে প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে খরচ পড়েছে ২১-২২ টাকা। আর প্রকারভেদে ২৩-২৭ টাকায় ব্যবসায়ীদের কাছে পাইকরি বিক্রি করা হচ্ছে।

কিছুদিনের মধ্যে দ্বিতীয় চালানটি দেশে আসবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি