,

নমুনা পরীক্ষার ২১.৭৯ শতাংশই ‘পজিটিভ’

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। একদিনে যে পরিমাণ নমুনা পরীক্ষা করা হয়েছে তার ২১ দশমিক ৭৯ শতাংশই করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হয়েছে। করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ২৯ জন, মারা গেছে ১৫ জন এবং সুস্থ হয়েছে ৫০০ জন।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৪৯টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ৯ হাজার ২৬৭টি। পূর্বেরসহ নমুনা পরীক্ষা করেছি ৯ হাজার ৩১০টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ২৯ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪০ হাজার ৩২১ জন। শনাক্তের হার ২১ দশমিক ৭৯ শতাংশ।’

অধ্যাপক নাসিমা জানান, করোনায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৫৫৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ। নতুন করে সুস্থ হয়েছে ৫০০ জন। মোট সুস্থ হয়েছে ৮ হাজার ৪২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৮৯ শতাংশ।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি