,

রোববার থেকে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান খোলা

news-image

৩০ মে শনিবার শেষ হচ্ছে করোনা মহামারির কারণে ঘোষণা করা দীর্ঘ ছুটি। ৩১ মে, রোববার থেকে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান খোলা রাখার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে অবশ্য সীমিত আকারে কথাটি উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সকল সরকারি/আধা সরকারি/ স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকবে। ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মচারী ও সন্তান সম্ভবা নারীগণ কর্মস্থলে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবে। এ ক্ষেত্র সব কর্মচারীদের ১৩ দফা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সভা ছাড়া সব সভা অনলাইনে করার নির্দেশ দেয়া হয়। এ সময়ে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

এদিকে এই সব স্বাস্থ্যসেবা জনিত নিষেধাজ্ঞা ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ে এক জেলা থেকে অন্য জেলায় কেউ যাতায়াত করতে পারবেন না। রাত ৮ টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হতে পারবে না। শপিংমল হাট বাজার বিকেল ৪ টার মধ্যে বন্ধ করতে হবে। জরুরি পরিসেবা চালু থাকবে। এ সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ক্লাস চলবে অনলাইনে। ব্যাংক চালুর বিষয়ে নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক।

নৌ-সড়ক পথে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। বিমান কর্তৃপক্ষ বিমান চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেবে। বন্ধ থাকবে সব ধরণের সভা সমাবেশ।

 

সূত্র : যমুনা টিভি

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা