,

ইউনাইটেড হাসপাতালে আগুনে নিহতদের তিনজনই করোনা রোগী

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জনই কোভিড-১৯ আক্রান্ত রোগী ছিলেন। তারা সবাই হাসপাতালে লাইফসাপোর্টে ছিলেন। বুধবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১০টার কিছু আগে লাগা আগুনে ৫ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও একজন নারী ছিলেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভেরুন এন্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫), মো. মাহাবুব (৫০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতালের মূল ভবনের বাইরে আইসোলেশন ইউনিটে আগুন লাগে। ওই সময় আবহাওয়া খারাপ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দুর্ভাগ্যজনকভাবে মৃত ওই পাঁচজনকে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়নি।

বুধবার রাত ১০টার দিকে এসি বিস্ফোরণ হয়। এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, নিচতলায় এসি বিস্ফোরণের পর আগুন লাগে। রাত ৯টা ৫৫ মিনিটের দিকে ওই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

হাসপাতালের নিচ তলায় ছিল করোনাভাইরাস ইউনিট এবং সেখানে যারা ছিলেন তারা সবাই করোনা রোগী।

হাসপাতাল সংলগ্ন একটি বাড়ির বাসিন্দা হোসাইন নাসরাত আলী খান জানান, রাত পৌনে দশটা নাগাদ বিকট শব্দ শুনে তিনি ঘরের বাইরে এসে দেখেন গোটা এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি