,

রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদের নামাজ পড়লেন

news-image

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার পরিবারের সদস্য এবং কয়েকজন সিনিয়র সরকারি কর্মকর্তাকে নিয়ে বঙ্গভবনের দরবার হলে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন সংবাদ সংস্থা বাসসকে জানিয়েছেন, রাষ্ট্রপ্রধান তার পরিবারের সদস্য এবং কয়েকজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে আজ সকাল সাড়ে ৯টায় বঙ্গভবনের দরবার হলে ঈদের নামাজ আদায় করেন।

বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির ঈদের নামাজে ইমামতি করেন। নামাজ শেষে দেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময়ে সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা এবং দেশে ও সারাবিশ্বে করোনায় আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

এ ছাড়া ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদৎবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সব সদস্য ও দেশের জন্য বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সব শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

রাষ্ট্রপতি আবদুল হামিদ নামাজ আদায় শেষে বঙ্গভবনে তার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন।

ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হলেও মহামারি করোনাভাইরাসের কারণে এবার দিনটি এসেছে ভিন্ন এক আবহে। জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ঈদের জামাত অনুষ্ঠান এ বছর আগেই বাতিল করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। এতে মহামারি থেকে মুক্তিসহ কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত হয়।

জাতীয় ঈদগাহের মতো এবার ঈদের জামাত বাতিল হয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানেও।

মসজিদে মসজিদে ঈদের নামাজ হলেও নামাজ শেষে দেখা যায়নি পরিচিত সেই হাসিমুখ, ছিল না কোলাকুলিও। সব মিলিয়ে অন্যরকম এক ঈদ গেল এবার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা