,

দেড় লাখ পিপিই রফতানি যুক্তরাষ্ট্রে

news-image

কূটনৈতিক প্রতিবেদক : কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ থেকে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) আমদানি করছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে দেশটির কাছ থেকে ৬৫ লাখ পিপিইর অর্ডারও পেয়েছে বাংলাদেশ। এর প্রথম অংশ আজ সোমবার ঈদের দিনই হস্তান্তর করা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, বাংলাদেশ আজ ১.৫ লাখ (৬৫ লাখের মধ্যে) পিপিই রফতানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই রফতানি আদেশের প্রথম অংশটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানের ছবি পোস্ট করে নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন শাহরিয়ার আলম।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে করোনাভাইরাস। দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখের কাছাকাছি। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৬৬ হাজার ৮২৯ জন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। একইসঙ্গে দেশটিতে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীরও সংকট দেখা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি