,

তাপস-নারগিস ফাখরির গান

news-image

বিনোদন ডেস্ক : চলতি মাসের শুরুতে স্ত্রী ফারজানা মুন্নীর জন্মদিন উপলক্ষে ‘নিত দিন জিয়া মারা’ শিরোনামে হিন্দি ভাষার প্রকাশ করেন কৌশিক হোসেন তাপস। চাঁদ রাতে এলো মিউজিক ভিডিও, সঙ্গে আছেন বলিউডের নায়িকা নারগিস ফাখরি।

কুমারের কথায় ‘নিত দিন জিয়া মারা’ তৈরি করেছেন বলিউডের অন্যতম সংগীত পরিচালক জুটি মিট-ব্রস। আর ভিডিও ধারণ হয়েছে তুরস্কে। সেখানকার দারুণ সব লোকেশনে দেখা মিলেছে তাপস-নারগিসের রোমান্টিক রসায়ন।

এই গান প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী-সুরকার তাপস বলেন, “শুধু আমিই নই, গোটা পৃথিবীই আজ বিষণ্ন। আশা করছি আমাদের এই গানটি শুনে ও ভিডিওটি দেখে সেই বিষণ্নতা খানিকটা কাটিয়ে উঠবেন দর্শক-শ্রোতারা। শিল্পী হিসেবে এই অসহায় সময়ে প্রেমের গল্প ছড়িয়ে দেওয়া ছাড়া তো আমাদের আর তেমন কিছু করার নেই।”

তাপস দেশের একমাত্র মিউজিক্যাল চ্যানেল গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক। এই চ্যানেলের জনপ্রিয় শো ‘উইন্ড অব চেঞ্জ’-এর কারিগরও তিনি। আজ রাত থেকে প্রচার হবে অনুষ্ঠানটির ষষ্ঠ সিজন। বরাবরের মতো অংশ নিয়েছেন দেশ-বিদেশের শিল্পী ও বাদ্যযন্ত্রীরা।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি