,

ঈদে সিনেমা আসেনি, কী বলছেন তারকারা

news-image

অনলাইন ডেস্ক : ঈদ মানে বড় আয়োজনে বড় তারকাদের সিনেমা। এবারও তার ব্যতিক্রম হওয়ার ছিল না। কিন্তু সব কিছু উল্টে দিল করোনা মহামারী। এই প্রথম সারা বিশ্বের সিনে ইন্ডাস্ট্রির সঙ্গে তাল মিলিয়েছে বাংলাদেশে। খালি রয়েছে প্রেক্ষাগৃহের আসন।

মুক্তির কথা ছিল আরিফিন শুভর ‘মিশন এক্সট্রিম’ ও সিয়াম আহমেদের ‘শাহ’। দুটোই কপ থ্রিলার। আর শাকিব খান ছাড়া তো ঈদ ভাবা যায় না! এই তারকার দুই সিনেমা ‘বিদ্রোহী’ ও ‘নবাব এলএলবি’ আসার কথা ছিল।

https://www.facebook.com/arifinshuvoo/videos/249252246311746/?t=2

অনেক দিন ধরে আলোচনায় থাকা ‘মিশন এক্সট্রিম’ মুক্তি না পেলেও ভক্তদের অন্যরকম উপহার দিয়েছেন শুভ। ‘মনটা বোঝে না’ শিরোনামের সিঙ্গেল প্রকাশ করেছেন কয়েক দিন আগে। ব্যতিক্রমী কিছু না হলেও গায়ক শুভকে ভালোভাবেই নিজেছেন শুভ। আশা করছেন, শিগগিরই অবস্থা পাল্টালে নতুনভাবে শুরু করবে সিনে ইন্ডাস্ট্রি।

ঈদের দিন সকালে সোশ্যাল মিডিয়ায় নিজের একাধিক ছবি শেয়ার করে ইতিবাচক বার্তা দিলেন শুভ।

অন্যদিকে চাঁদরাতে মজার একটি ছবি শেয়ার করলেন সিয়াম। কাউচে শুয়ে আছেন নায়ক। আর দেখা যাচ্ছে তার স্ত্রীর মেহেদি রাঙানো হাত। এ ছাড়া এক ভিডিও বার্তায় ‘শান’ মুক্তি না পাওয়ায় ভক্তদের কাছে ক্ষমা চাইলেন তিনি। পাশাপাশি জানালেন, সিনেমাটি নির্মাণে কতটা পরিশ্রম করেছেন তারা।

https://www.facebook.com/siam.ahmed.75/videos/10223700076194641/?t=5

এ দিকে নিজের ফেইসবুক পেইজ থেকে ভক্তদের ‘ঈদ মোবারক’ জানালেন শাকিব খান। টানা ১৫ বছর ঈদে রাজত্ব করার পর অনিবার্য কারণে বিরতি নিলেন তিনি! তবে ঈদের আগে তিনি জানান, ঈদ আসবে-যাবে। আপাতত ভক্ত-দর্শকদের নিরাপত্তা হলো আসল বিষয়। সব ঠিক থাকলে সামনে আবার দেখা হবে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি