,

অন্যরকম এক ঈদ উদযাপন

news-image

নিউজ ডেস্ক : ঈদ মানে ঈদগাহে নামাজ। ভেদাভেদ ভুলে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময়। আত্মীয়-স্বজন আর বন্ধু-বান্ধবদের বাড়িতে বেড়াতে যাওয়া। তবে এবারের ঈদুল ফিতর বলতে গেলে একেবারেই ভিন্ন।

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীর মধ্যে নানা বিধিনিষেধ মেনে সোমবার দেশে পালিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

ঈদগাহে নয় এবার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ। নামাজ শেষে কোলাকুলি থেকে বিরত থেকেছেন প্রায় সবাই।

আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের বাড়িতে বেড়ানোর মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগির রেওয়াজ থাকলেও এ বছর তেমনটা হচ্ছে না। কেবল ফোনে কথা বলে বা ভিডিও কলে খোঁজ-খবর নেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে হচ্ছে।

সামাজিক দূরত্ব বজায় রাখতে মসজিদের ভেতরে জায়গা না হওয়ার কারণে অনেকেই রাস্তায় বসে ঈদের নামাজ আদায় করেছেন। কাউকে কোলাকুলি করতে দেখা যায়নি। প্রায় সবাই মাস্ক ব্যবহার করছেন।

করোনা মহামারীর রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ঈদের জামাত অনুষ্ঠান এ বছর বাতিল করা হয়। ফলে বঙ্গভবনের দরবার হলে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি।

এর আগে রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ঘরে থেকে ঈদ উদযাপনের আহ্বান জানান। একই সঙ্গে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘এ বছর আমরা সশরীরে পরস্পরের সঙ্গে মিলিত হতে বা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে না পারলেও টেলিফোন বা ভার্চুয়াল মাধ্যমে আত্মীয়-স্বজনের খোঁজ-খবর নেব।’

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি