,

ঈদের নামাজ শেষে ফেরার পথে ইউপি সদস্য খুন

news-image

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ির খিরামে মো. জব্বার (৪০) নামে এক ইউপি সদস্যকে ঈদের নামাজ শেষে ফেরার পথে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার খিরাম ইউনিয়নের চৌমুহনী বাজারে এই ঘটনা ঘটেছে।

নিহত মো. জব্বার খিরাম ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।

খিরাম ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে বিবাদমান দুই গ্রুপের মধ্যে অন্তর্দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা পুলিশের। ঘটনার পর পর ওই এলাকায় ব্যাপক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থলে যাওয়া চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ আল মাসুম বলেন, ‘জব্বার মেম্বার নামাজ পড়ে ফিরছিলেন। চৌমুহনী বাজারে তাকে সন্ত্রাসীরা অ্যাটাক করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে নাজিরহাটে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেছেন।’

তিনি বলেন, ‘আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি জব্বারের সঙ্গে খিরাম ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেনের বিরোধ ছিল। সেই বিরোধ থেকেই খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তারা দুই জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমরা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’

স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান ও জব্বার মেম্বারের অনুসারীদের মধ্যে রবিবার রাতে খিরাম বাজারে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গোলাগুলির ঘটনা ঘটে। এর জেরে সোমবার সকালে জব্বারকে একা পেয়ে সন্ত্রাসীরা আক্রমণ করে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা