,

খালেদা জিয়ার সঙ্গে সন্ধ্যায় বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময়

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ সোমবার ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। সন্ধ্যা ৭টায় গুলশানের বাসভবন ফিরোজায় এই শুভেচ্ছা বিনিময় হবে।

স্বাস্থ্যবিধি মেনে শুভেচ্ছা বিনিময়পর্ব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা শুধু স্থায়ী কমিটির সদস্যরা সোমবার সন্ধ্যা ৭টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবো। স্বাস্থ্যবিধি মেনে এই সাক্ষাত হবে।’

এর আগে, গত ২৫ মার্চ থেকে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পান বিএনপির চেয়ারপারসন। ওইদিন থেকে তিনি গুলশানের বাসায়ই অবস্থান করছেন।

করোনাভাইরাস পরিস্থিতিতে প্রথম কয়েকদিন হোম কোয়ারেন্টিনে ছিলেন খালেদা জিয়া। করোনা পরিস্থিতি ও জামিনের শর্ত অনুযায়ী, তিনি দলের নেতাদেরও দেখা দিচ্ছেন না।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি