,

ঈদের জামাত চলাকালীন ইমামের মৃত্যু

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : ঈদের নামাজ চলাকালীন সময় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এক গ্রামে ইমামের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার রুপবাটী ইউনিয়ের শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদে ঈদের প্রথম জামাতের সময় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। তিনি জানান, ৭০ বছর বয়সী ওই ইমামের নাম আইউব আলী। তিনি উপজেলার নন্দলালপুর আলিম মাদ্রাসার সিনিয়র প্রভাষক।

শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, আইউব আলীর ইমামতিতে সকাল সাড়ে ৮টায় তাদের মসজিদে ঈদের প্রথম জামাত শুরু হয়। নামাজ শুরুর পর প্রথম রাকাতের দ্বিতীয় সিজদায় গিয়ে তিনি আর উঠছিলেন না। পরে মুসল্লিরা নামাজ ভেঙে উনাকে তোলার পর বুঝতে পারেন, উনি আর নেই। উনার বয়স হয়েছিল, তবে কোনো অসুস্থতা ছিল না।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জোহরের নামাজের পর স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে আইউব আলীকে দাফন করা হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি