,

ফারুকীর একাধিক নাটক-টেলিফিল্ম ছোটপর্দায়

news-image

বিনোদন প্রতিবেদক : সিনেমায় ব্যস্ত হওয়ার পর খুব একটা টিভিমুখী হননি মোস্তফা সরয়ার ফারুকী, যদিও ছোটপর্দার দর্শকেরা তাকে বরাবরই স্মরণ করেন। মাঝে অবশ্য একবার ফিরেছিলেন টেলিভিশনে। ২০১৮ সালের সেই টেভিমুভি ‘আয়েশা’ আবার ভক্তদের আবার আপ্লুত করে।

এবারের ঈদুল ফিতরে ফারুকীর পুরোনো ও জনপ্রিয় কিছু নাটক-টেলিফিল্ম প্রচার হবে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠানমালায়। চ্যানেলটির তরফে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেল।

আলোচিত টেলিমুভি ‘আয়েশা’ প্রচার হবে ঈদের দিন দুপুর আড়াইটায়। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও চঞ্চল চৌধুরী। একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে গীতালি হাসানের গল্পে নির্মিত নাটক ‘তালপাতার সেপাই’।

টেলিফিল্ম ‘ভোকাট্টা’ দেখা যাবে তৃতীয় দিন দুপুর আড়াইটায়। একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে থাকছে নাটক ‘নিখোঁজ সংবাদ’ ।

ঈদের পঞ্চম দিন বিকেল সাড়ে ৪টায় থাকছে মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত টেলিফিল্ম ‘চঁড়ুইভাতি’। আনিসুল হকের রচনায় অভিনয় করেছেন অপি করিমসহ অনেকে ।

প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ফারুকীর সর্বশেষ সিনেমা ‘ডুব’। এরপর নির্মাণ করেন ‘শনিবার বিকেল’, নানান জটিলতায় সিনেমাটি দেড় বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে। বর্তমানে তিনি ‘নো ল্যান্ডস ম্যান’-এর পোস্ট প্রডাকশন নিয়ে ব্যস্ত আছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি