শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনাগত সন্তানকে শুভশ্রীর ‘মন খারাপের’ চিঠি

news-image

বিনোদন ডেস্ক : করোনা ও ঘূর্ণিঝড় আম্পানের আবহে শুভশ্রী গাঙ্গুলির চিরচেনা শহর একদম বদলে গেছে। ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এক অন্য কলকাতাকেই দেখবে! সেই আবেগকে সম্বল করেই শুভশ্রী অনাগত সন্তানের উদ্দেশে চিঠি লিখলেন। জানালেন, মন খারাপের নানান কথা।

সংবাদ প্রতিদিন জানায়, চারপাশের পরিস্থিতি দেখে কিছুতেই মন শান্ত রাখতে পারছেন না শুভশ্রী। মনের কথা ভাগ করে নিলেন চিঠিতে।

অভিনেত্রী বলেন, “মনটা বড্ড খারাপ, সারাক্ষণ চেষ্টা করছি মনটাকে ঠিক রাখার, কিন্তু কিছুতেই পারছি না। সবাই বলে প্রেগনেন্ট হলে হাসিখুশি থাকতে হয়, কী করে থাকব বল তো! তোর কথা ভেবেই সব ভোলার চেষ্টা করছি। কিন্তু এত ধ্বংসস্তূপ আগে কখনো দেখিনি যে… কান্না চেপে রাখতে পারছি না। নিজের মনটাকে বোঝানোর চেষ্টা করছি যে, না না এখন মন খারাপ করলে চলে না! ভাবছি তুই কী ভাববি… কিন্তু নিজেকে আটকে রাখতে পারছি না।”

জনপ্রিয় নায়িকার চিঠিতে উঠে এসেছে আম্পানের তাণ্ডবে ঘর হারানো মানুষের কথা। শুভশ্রী লেখেন, “জানিস কত হাজার হাজার গাছ মাটিতে লুটিয়ে পড়েছে… সেগুলোকে আর ফেরানো যাবে না। ওই গাছগুলোকে যে এত ভালোবাসতাম আগে কখনো অনুভব করিনি… তোকে গল্ফগ্রীন, সাউদার্ন এভিনিউ, ময়দানের সবুজ দৃশ্য আর দেখানো হলো না। সেই বড় বড় গাছগুলো যেগুলো তো শুধু গাছ ছিল না। ছিল হাজার হাজার পাখির বাসা। তুই দেখতে পেলি না! ৮২ হাজার ঘর ভেঙে গেল এই ঝড়ে।”

প্রকৃতির কোলে এখন প্রকৃতিবিনাশী শত শত হাইরাইজ বিল্ডিং। সে প্রসঙ্গও উঠে এলো শুভশ্রীর চিঠিতে, “মাঝে চিৎকার করে প্রকৃতিকে বলতে ইচ্ছে করছে.. আর কত? আবার ভয়ও লাগছে। পাছে, পাল্টা প্রশ্ন আসে! পৃথিবীর হৃৎপিন্ড যখন দাউ দাউ করে জ্বলছিল, কোথায় ছিল তোদের মনুষ্যত্ব? প্রকৃতির কোল কেটে যখন ফ্ল্যাটবাড়ি বানাস, তখন তোদের বিবেকে বাঁধে না? জঙ্গলের মাঝেই রেল লাইন পাতিস, আর তাতেই কাটা পড়ে কত হাতির দল। কটা প্রশ্ন করিস তোরা মানুষরা? ….. ছি-ছি সত্যিই কোনো উত্তর দিতে পারব না। তার জন্যেই চুপ করে আছি।”

সোশ্যাল মিডিয়ায় বছর চারেকের এক বাচ্চার খাবারের থালা হাতে নিয়ে একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। সেই শিশুর কথাও বললেন, “বুক অবধি জল নিয়ে ত্রাণের খাবার নিতে এসেছে বছর চারের এক বাচ্চা, এরপরেও তোর কথা ভেবে কী করে বেশি বেশি খাই বলতো? এই তো আর কিছু বছর পর তুইও ওর সমানই হবি। ও তো তোরই মতো…।”

সন্তানের উদ্দেশে বললেন, “তোকে সৃষ্টি করার যে আনন্দ প্রত্যেকদিন আমি উপভোগ করি, পৃথিবীর সবাই সেই আনন্দ উপভোগ করবে খুব তাড়াতাড়ি। শুধু সময়ের অপেক্ষা।”

শুভশ্রীকে সর্বশেষ দেখা গেছে তার স্বামী রাজ চক্রবর্তী পরিচালিত ‘পরিণীতা’ সিনেমায়, মুক্তির অপেক্ষায় আছে ‘ধর্মযুদ্ধ’।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ