,

মুসলিম বিশ্বকে ট্রাম্পের ঈদ শুভেচ্ছা

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবসহ বিশ্বের বেশ কিছু দেশে আজ রবিবার উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। মুসলমানদের এই খুশির দিনকে কেন্দ্র করে বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

এক মাস রোজা রাখা ও ইবাদত বন্দেগির পর ঈদ উদযাপন করতে যাওয়া যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে মুসলমানদের শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা ও আরাধনা তাদেরকে করোনাভাইরাস সংকট থেকে উত্তরণে শক্তি জোগাবে বলে মনে করেন তিনি।

ঈদুল-ফিতর উপলক্ষে হোয়াইট হাউসের এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, “মুসলমানরা ঈদুল-ফিতর উদযাপন করছে। আমরা আশা করি, প্রার্থনা ও আরাধনা দিয়ে তারা করোনা সংকট কাটিয়ে ওঠার শক্তি পাবে।”

“গত কয়েকটা সপ্তাহ ও মাস ধরে আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়েছি। এই অনভিপ্রেত সময়ের মধ্য দিয়ে যেতে সহযোগিতা পেতে আমরা আমাদের বিশ্বাস, পরিবার ও সুহৃদদের ওপর নির্ভর করেছি।”

ঈদ বার্তায় ট্রাম্প বলেন, বর্তমান কঠিন সময়ে পরিস্থিতিতে যেকোনো সময়ের চেয়ে মানুষের শান্তিটা বেশি চাওয়া, যা ধর্ম চর্চার মাধ্যমে পাওয়া যায়। সবাইকে শুভ ও আনন্দপূর্ণ ঈদুল ফিতরের শুভেচ্ছা।

এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, কঠিন এই সময়ে ধর্মপ্রাণ মানুষেরা যাতে ধর্মীয় আচার পালনের মাধ্যমে শান্তি খোঁজে নিতে পারে সে জন্য উপাসনালয়গুলো খুলে দিতে নতুন গাইডলাইনের আশ্বাস দেন ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি