,

স্বাস্থ্যবিধি মেনে ঈদ পালনের আহ্বান ওবায়দুল কাদেরের

news-image

নিজস্ব প্রতিবেদকম : মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে জনাসমাগম এগিয়ে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ অবস্থানে থেকে ঈদ উদযাপন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

শুরুতেই মাসব্যাপী সিয়াম সাধনার পর দেশবাসীকে মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘এবারের ঈদ শেষ নয়, পরবর্তী সুরভিত সকালের, বর্ণময় ঈদের।’

ওবায়দুল কাদের বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনা সংকটে আজ বিশ্ব সমাজ আক্রান্ত। এ সংকটে সুনিশ্চিত ও নিরাপদ ভবিষ্যতের স্বার্থে জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ অবস্থানে থেকে ঈদ উদযাপন করুন।’

করোনা সংকটে সবাইকে সাহস ও মনোবল নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে অতীতের মতো এবারও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাব আমরা, ইনশাআল্লাহ।’

এ সময় মনের গহীনের আলো জ্বেলে অমানিশার আঁধার দূর করে সহমর্মিতার সহজাত বাঙ্গালির চেতনায় জাগিয়ে তোলারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি