,

১৮ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

news-image

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাসান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, তিনি ১৮ মামলার আসামি ও মাদক ব্যবসায়ী। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর মাজারবস্তি এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত রুহুল আমীনের ছেলে। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

র‌্যব ১ এর সিও লেঃ কর্নেল মো. শাফিল্লাহ বুলবুল জানান, টঙ্গীর মাজারবস্তি এলাকায় অস্ত্র ও মাদক বেচাকেনা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে রাতে র‌্যাব-১ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৮ মামলার আসামি অস্ত্র ও মাদক কারবারি হাসানকে গুলিবদ্ধ অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বন্দুকযুদ্ধের পরে ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল, আট রাউন্ড গুলি, দু’টি ম্যাগজিন ও ৩০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি