,

লকডাউনে গুপ্তধনের সন্ধান

news-image

নিউজ ডেস্ক : লকডাউনের এই মৌসুমে ঘরবন্দি অবস্থায় মানুষ কত কিছুই না করছে। নিত্য-নতুন রান্নাবান্না, খেলাধুলা, ঘর গোজগাছ তো আছেই, সময় কাটাতে পুরনো জিনিসপত্র ঘাঁটাঘাঁটিও করছেন কেউ কেউ। আর এ ক্ষেত্রে শিশুরা তো বরাবরই একধাপ এগিয়ে। তবে গোছানো জিনিসপত্র এলোমেলো করায় শিশুদের যতই বকুনি দেন না কেন, কপাল ভালো থাকলে তাদের হাত ধরেই হয়তো খুঁজে পেতে পারেন অমূল্য গুপ্তধন। না, এটা কোনো গালগল্প নয়, সত্যিই হয়েছে এমনটা। সম্প্রতি ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভেনডোম এলাকায় দুই শিশু খেলতে গিয়ে খুঁজে পেয়েছে লাখ টাকার গুপ্তধন। স্থানীয় একটি নিলামকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ফিলিপ রোলাক ফরাসি টিভি চ্যানেল বিএফএমকে জানান, শিশু দুটি লকডাউনের সময় কাটানোর জন্য দাদাবাড়িতে একটা খেলার কুঁড়েঘর তৈরি করতে চেয়েছিল। এর জন্য তাদের অব্যবহৃত একটি ঘরে থাকা দাদির বিছানার পুরনো চাদর ব্যবহার করতে বলা হয়।

শিশু দুটি পুরনো চাদর টান দিতেই হঠাৎ ভারী দুটি বস্তু নিচে পড়ে। তারাও না বুঝে সেগুলো আবারও যথাস্থানে রেখে নিজেদের কাজে মন দেয়। তবে পরে বাবার কাছে এই ‘আবিষ্কারের’ কথা জানায় তারা।

তাদের বাবাও প্রথমে খুব একটা গুরুত্ব দেননি। ভেবেছিলেন ছুরিদানির মতো কিছু হবে হয়তো। কিন্তু পরে দেখা যায়, তিনি নিলামকারী একটি প্রতিষ্ঠানে ফোন দিয়ে জানাচ্ছেন, তারা প্রায় এক কেজি ওজনের দুটি সোনার বার খুঁজে পেয়েছেন, এগুলোর দাম কেমন হতে পারে? বর্তমান বাজারমূল্য অনুসারে বার দুটির দাম হয়েছে প্রায় ৫০ হাজার ইউরো। এত দামি গুপ্তধন খুঁজে পেলেও এর জন্য অবশ্য খুব বড় কোনো পুরস্কার চায়নি শিশু দুটি। বাবার কাছে তাদের একটাই প্রশ্ন ছিল, ‘আমরা কি এবার সুইমিংপুল পাব?’

দীর্ঘ ৮ সপ্তাহ পর ধীরে ধীরে লকডাউন তুলে নিচ্ছে ফ্রান্স। এরই মধ্যে কর্মক্ষেত্রে ফিরছে লাখো মানুষ। বিবিসি জানায়, গত সোমবার দেশটিতে দোকানপাট খুলেছে। অনেক প্রাইমারি স্কুলও খুলছে। তবে ভ্রমণের কোনো অনুমতি দেওয়া হয়নি। রাজধানী প্যারিসসহ দেশের কিছু অংশ কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া দেশটির কিছু অংশকে সবুজ ও লাল অঞ্চলে বিভক্ত করা হয়েছে। এ ছাড়া যাদের পক্ষে সম্ভব, তাদের বাড়ি থেকেই কাজ করতে বলা হয়েছে। দ্বিতীয়বার যেন ভাইরাসের প্রাদুর্ভাব দেখা না দেয়, এ নিয়ে সতর্ক রয়েছে দেশটি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা