,

আম্পানের প্রভাবে পটুয়াখালীর গ্রাম প্লাবিত, নিখোঁজ সিপিপির টিম লিডার

news-image

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সাধারণ মানুষকে সাইক্লোন শেল্টারে আসার প্রচারণা কাজ চালাতে গিয়ে নৌকা ডুবে ‍ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টিম লিডার সৈয়দ শাহআলম (৬০) নিখোঁজ হয়েছেন। বুধবার (২০ মে) সকালে এ ঘটনা ঘটে।

এদিকে ঘূর্ণিঝড় আম্পান ও অমাবশ্যার প্রভাবে সাগর ও নদীতে পানি ৩ ফুট বেড়েছে। এতে জেলায় এ পর্যন্ত শতাধিক গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসেন। ফায়ার সার্ভিসের একটি টিম আসার পর উদ্ধার কাজ শুরু করেছে।

এছাড়াও কোস্টগার্ডকে কল করা হয়েছে, তারাও আসছেন। তবে ধারণা করা হচ্ছে শাহআলম দুর্যোগ প্রচারণার পোশাক পরা থাকায় কচুরিপানা নিচে আটকে গেছেন।

বুধবার (২০ মে) দুপুর পর্যন্ত ৯০৭টি সাইক্লোন শেল্টারে প্রায় চার লাখ মানুষ ও লক্ষাধিক গবাদিপশু আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় আম্পানের কারণে পায়রা সমুদ্র বন্দর ও পটুয়াখালী জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া বিভাগ।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসফাকুর রহমান জানান, শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। আশ্রয় কেন্দ্রের মানুষের খাওয়ার জন্য শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া যারা রোজা আছেন তাদের ইফতারির ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও কলাপাড়া, গলাচিপা, মির্জাগঞ্জ, দশমিনা ও পটুয়াখালী সদর উপজেলাও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি