,

আড়াই লাখ মস‌জি‌দে ১২২ কো‌টি টাকা অনুদান

news-image

নিজস্ব প্ররিবেদক : করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশের আড়াই লাখ মসজিদে ১২২ কোটি টাকা অনুদান দিয়েছে সরকার। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আগামী ১৫ জুনের মধ্যে এই অনুদান বিতরণ করার জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী বিরাজমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানাবিধ কারণে দেশের মসজিদগুলোর মুসল্লিগণ স্বাভাবিকভাবে ইবাদত করতে পারছেন না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় হ্রাস পেয়েছে। ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।

এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী বিদ্যমান পরিস্থিতিতে মসজিদসমূহের অসচ্ছলতা দূরীকরণে প্রত্যেক মসজিদের অনুকূলে ৫ হাজার টাকা করে অনুদান প্রদানের অনুমতি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে দেশের সব জেলায় অবস্থিত সিটি করপোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের ২ লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদে এই অনুদান প্রদান করা হবে। এই আর্থিক অনুদানের মোট আকার ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা।

সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের মাধ্যমে এই অনুদান প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি