,

করোনা সারাবে ভেষজ ওষুধ অশ্বগন্ধা!

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী মহামারি রূপ নেওয়া করোনাভাইরাসের চিকিৎসায় ভেষজ ওষুধ অশ্বগন্ধা বেশ কার্যকর। এতে করোনাভাইরাস রোধ করার রাসায়নিক উপাদান রয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান ইনস্টিউট অব টেকনোলোজির (আইআইট) একদল গবেষক।

আইআইটি দিল্লি এবং জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজির যৌথ গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এ বিষয়ে আজ বুধবার সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

গবেষকদের দাবি, অশ্বগন্ধার মধ্যে ‘উইথানন’ নামের একটি রাসায়নিক রয়েছে, যেটি কোভিড-১৯ এর এনজাইমের বিস্তার রোধ করতে সাহায্য করে। তর্থাৎ মানুষের শরীরে করোনার সংক্রমিত হওয়া আর ‘ভাইরাল লোড’ বৃদ্ধির প্রক্রিয়াকে রোধ করে এই রাসায়নিক।

আইআইটি দিল্লি থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সারস-কোভিড-২ ভাইরাসের জিনোম এবং তার কাঠামো নিয়ে ড্রাগ ডিজাইনিং সম্প্রতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। নতুন নতুন তথ্য নিয়ে তার পরীক্ষামূলক ব্যবহারও হচ্ছে। গত কয়েক বছর ধরেই অশ্বগন্ধা এবং প্রোপলিসের প্রাকৃতিক যে উপাদান রয়েছে তা নিয়ে কাজ চলছিল। সেখানেই অশ্বগন্ধার মধ্যে বেশ কিছু বায়োঅ্যাক্টিভ উপাদানের খোঁজ পাওয়া গেছে, যা কোভিড সারাতে ব্যবহার করা যেতে পারে।’

বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বিবৃতিতে আরও বলা হয়, ‘গবেষকদের মূল উদ্দেশ্য ছিল সারস-কোভিড-২ উৎসেচক দিয়ে ভাইরাসের মেইন প্রোটিয়েজকে ভেঙে দেওয়া যাতে তা মানব শরীরে নিজেদের বৃদ্ধি না ঘটাতে পারে। সেই কাজটি করতে গিয়েই অশ্বগন্ধায় (বৈজ্ঞানিক নাম- উইদানিয়া সোমনিফেরা) পাওয়া যায় ‘উইথানন’ নামের একটি প্রাকৃতিক উপাদান এবং ক্যাফেইক অ্যাসিড পেন্টাথাইল এস্টার যা এই প্রোটিনের সঙ্গে বিক্রিয়ায় তার কার্যকারিতাকে হ্রাস করতে সাহায্য করছে।’

এই গবেষণার প্রধান প্রফেসর ডি সুন্দর জানিয়েছেন, গবেষণাটি বায়োমলিকুলার স্ট্রাকচার এবং ডায়নামিকস জার্নালে প্রকাশিত হবে। তবে কীভাবে এবং কতটা পরিমাণে এর ব্যবহার করা হবে তা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা