,

অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিকল্পনামন্ত্রী

news-image

নরসিংদী প্রতিনিধি : সিলেট যাওয়ার পথে নরসিংদীর রায়পুরায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও মন্ত্রীর গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।

আজ বুধবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলাধীন নীলকুঠি বাসস্ট্যান্ডে পরিকল্পনামন্ত্রীর পাজেরো গাড়ির সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।

বিষয়টি নিশ্চিত করে মন্ত্রীর গাড়িচালক মো. নেসার জানান, পরিকল্পনামন্ত্রী ত্রাণ দেওয়ার উদ্দেশে সিলেট যাচ্ছিলেন। প্রটোকলের গাড়িটি সামনেই ছিল। মন্ত্রীর গাড়ি রায়পুরা উপজেলার নীলকুঠি বাসস্ট্যান্ডে পৌঁছালে ভৈরব থেকে নারায়ণগঞ্জগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় মন্ত্রীর কোনো ক্ষতি হয়নি। পরে গাড়ি পরিবর্তন করে প্রটোকল নিয়ে পুনরায় সিলেটের উদ্দেশে রওনা হন তিনি।

মন্ত্রীর গাড়ির সঙ্গে ধাক্কা লাগা প্রাইভেটকারের চালক মো. আমজাদ বলেন, তিনি নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার কাঞ্চন থেকে ১৬০০ টাকা ভাড়ায় যাত্রী নিয়ে ভৈরব যাচ্ছিলেন। ভৈরবের নিকটস্থ মাহমুদাবাদ নামা পাড়া এলাকায় পৌঁছালে পুলিশের ব্যারিকেট দেখে সেখানেই যাত্রী নামিয়ে দিয়ে পুনরায় নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়। নীলকুঠি বাসস্ট্যান্ডের কাছে এসে পুলিশের প্রটোকলের গাড়ি দেখে হতচকিত হয়ে ব্রেক চাপলে বৃষ্টি ভেজা পিচে প্রাইভেটকারটি স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িতে ধাক্কা লাগে।

বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে উপস্থিত রায়পুরা থানার উপপরিদর্শক শাহীন বলেন, দুর্ঘটনায় কেউ আহত হয়নি। মন্ত্রী সুস্থ আছেন এবং তিনি অন্য একটি গাড়িতে করে প্রটোকলসহ সিলেট সুনামগঞ্জের উদ্দেশে পুনরায় রওনা হয়ে চলে গেছেন।

এ ঘটনায় প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে। হাইওয়ে পুলিশের কাছে চালক ও গাড়ি হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি