,

দেব-রুক্মিণী জুটি ভাঙলো

news-image

বিনোদন ডেস্ক : ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে ২০১৭ সালে বড় পর্দায় পা রাখেন রুক্মিণী মৈত্র। অভিষেক সিনেমাতেই জুটি বাঁধেন জনপ্রিয় নায়ক দেবের সঙ্গে। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’ ও ‘পাসওয়ার্ড’ সিনেমাতেও জুটিবদ্ধ হন তারা।

একসাথে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে ভালো লাগা তৈরী হয়। এরপর ব্যক্তি জীবনেও প্রেমের সম্পর্কে জড়ান দেব-রুক্মিনি।

কিন্তু এ পর্যন্ত দেবকে ছাড়া অন্য কোনো নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হননি এই অভিনেত্রী। প্রথমবার প্রেমিককে ছাড়া পর্দায় আসছেন তিনি।

‘সুইজারল্যান্ড’ নামে এ সিনেমায় আবির চ্যাটার্জির সঙ্গে জুটিবদ্ধ হবেন রুক্মিনি মৈত্র। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত এ প্রতিবেদনে আরো জানানো হয়েছে, ‘সুইজারল্যান্ড’ সিনেমাটি প্রযোজনা করবেন চিত্রনায়ক জিতের প্রযোজনা প্রতিষ্ঠান। জিৎ অভিনীত ‘অসুর’ সিনেমা মুক্তির পর রুক্মিনির নতুন এ সিনেমার শুটিং শুরু হবে। এর মাধ্যমে চেনা জুটি ভেঙে নতুন পথে হাঁটবেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি