শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দূরত্বের গুরুত্ব’ বোঝাতে হানিফ সংকেতের নাটক

news-image

বিনোদন ডেস্ক : হানিফ সংকেতের টিভি শো মানেই সমসাময়িক বিষয়ে আলোকপাত, হাস্য-রসাত্মক ভঙ্গিতে নানান বার্তা। এবার ঈদুল ফিতরের বিশেষ নাটকেও তার ব্যতিক্রম হচ্ছে না। ‘দূরত্বের গুরুত্ব’ নামের নাটকে থাকছে করোনা পরিস্থিতির প্রভাব।

নাটকটি ধারণ করা হয়েছে মিরপুরের ফাগুন অডিও ভিশনের নিজস্ব কমপ্লেক্সে। হানিফ সংকেতের দাবি, ঈদের নাটক হলেও এটি এবারের ঈদে প্রচারিতব্য করোনা নিয়ে একমাত্র সচেতনতামূলক নাটক।

তিনি বলেন, “এই নাটকে দেখা যাবে পাশাপাশি বাস করা দুটি পরিবারের করোনাকালের গল্প। লকডাউনের কারণে এই দুই পরিবারের মধ্যে ঘটতে থাকে নানা ঘটনা। যে ঘটনাগুলোর মাধ্যমে কিছু সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এখানে। যেটা সবসময়ই করার চেষ্টা করি।”

‘দূরত্বের গুরুত্ব’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, গোলাম ফরিদা ছন্দা, সাঈদ বাবু, জিনাত শানু স্বাগতা ও শামীম।

নাটকটির সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। হানিফ সংকেতের সুরে গানটির সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন কিশোর।

এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ‘দূরত্বের গুরুত্ব’।

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের