,

ব্রাহ্মণবাড়িয়ায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : বাড়ির  এর ছাদে উঠে রড দিয়ে গাছের আম পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী হলেন, মোশারফ হোসেন ভুঁইয়া (৩২)। নিহত মোশারফ উপজেলা সদরের সাবেক ব্যাংক কর্মকর্তা মৃত মুখলেছুর রহমান ভুঁইয়ার ছেলে এবং মা এন্টারপ্রাইজের ডিলার ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ির গাছের আম পাড়ার জন্য পাশ্ববর্তী আবদুল্লাহ মাষ্টারের বাড়ির ছাদে উঠে মোশারফ। তখন রড দিয়ে আম পাড়ছিল। মোশারফ হাতে থাকা রড দিয়ে আম গাছে আঘাত করলে পাশে থাকা বিদ্যুতের তারে ছিটকে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশারফকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি