,

ফাঁকা সড়কে মানুষের ওপর চিতাবাঘের আক্রমণ (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ভারতে লকডাউনে ফাঁকা সড়কে এক ব্যক্তির ওপর চিতাবাঘের হামলে পড়ার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা গেছে, চিতাবাঘ দুজন লোককে ধাওয়া করছে। তাদের মধ্যে একজন চিতাবাঘের কবল থেকে বাঁচতে দূরে একটি ট্রাকের ওপর লাফ দিয়ে ঢুকে পড়েন।

অন্য ব্যক্তি ট্রাকে ওঠার চেষ্টা করার সময় চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ে দ্বিতীয় ব্যক্তির পা কামড়ে ধরে। তবে অল্পের জন্য রক্ষা পান তিনি। ট্রাকের ওপরে উঠে পড়ায় তার নাগাল পায়নি চিতাটি।

এসময় নেড়ি কুকুরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চিতাটিকে কোণঠাসা করে। কুকুরের ভয়ে চিতাবাঘটিকে পাঁচিলের ওপরে লাফিয়ে ওঠার চেষ্টা করতে দেখা যায়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার তেলেঙ্গানার রাজধানী হায়দারাবাদে এ ঘটনা ঘটেছে।

সিসিটিভিতে ধারণকৃত ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। হাজার হাজার মানুষ এটি দেখেছেন এবং মন্তব্য করেছেন।

তেলেঙ্গানার বন ও বন্যপ্রাণী সুরক্ষা সমিতি সূত্রে জানা গেছে, হায়দারাবাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে একটি পুকুরে কুকুররা চিতাবাঘটিকে শনাক্ত করেছিল।

দেশটিতে লকডাউন জারির পর শহরাঞ্চলে বন্যপ্রাণীর ঢুকে পড়ার বেশ কয়েকটি উদাহরণ এর আগেও অনলাইনে ভাইরাল হয়েছে।

লকডাউন কার্যকর হওয়ার পর থেকে চিতাবাঘ, বাঘ এবং হাতিসহ বন্যপ্রাণী সমগ্র ভারতজুড়ে বিভিন্ন আবাসিক এবং বাণিজ্যিকপাড়ায় দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি