,

লকডাউনে প্রাথমিক চিকিৎসার জন্য যেসব ব্যবস্থা বাড়িতে রাখতে পারেন

news-image

অনলাইন ডেস্ক : লকডাউনের কারণে অনেকে অসুস্থ হলেও হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন না। নানা হাসপাতাল করোনা সংমক্রমণের কারণে সাধারণ চিকিৎসাও দিচ্ছে না। এ কারণে অসুস্থ হলে অনেকে অনলাইন বা ফোনেই চিকিৎসকের কাছে পরামর্শ নিচ্ছেন। এ সময় জটিল কিছু না হলে কিছু সমাধান নিজেই করতে পারেন। যেমন-

ফ্রিজে থাকা বরফ: পোড়া, ছ্যাঁকা তো বটেই, অনেকসময় কোথাও আঘাত লাগলেও বরফ বেশ কাজে লাগে । এ কারণে এসময় ফ্রিজে বরফ সংরক্ষণ করুন। শরীরের কোন স্থান পুড়ে হেলে পানি লাগানোর পরেই বরফ ঘষতে থাকুন আঘাতপ্রাপ্ত জায়গায়। কোথাও আঘাত লাগলেও একই নিয়মে বরফ দিতে থাকুন। এতেই ব্যথা-পোড়া অনেকটা সারে। অনেক সময় বরফ ঘষার ফলে ফোস্কাও পড়ে না।

হট ও কোল্ডব্যাগ: যে কোনও ব্যথা কমানোর জন্য অনেক সময় ঠান্ডা-গরম সেঁক নিতে হয়। তখন হট ও বোল্ডব্যাগগুলি বেশ কাজে লাগে। পড়ে গিয়ে আঘাত লাগলে বরফ ঘষার পর খানিক ব্যথা কমতে আরম্ভ করলে গরম আর ঠান্ডা সেঁক দিলে ব্যথা আরও অনেকটা কমে। ব্যথার ওষুধ খাওয়ার চেয়ে এই পদ্ধতির শরীরের জন্যও ভালো।

টুর্নিকেট ও গজ-তুলো: কাটা-ছড়ার সমস্যায় টুর্নিকেট বেঁধে নিন ক্ষতস্থানে। টুর্নিকেট না পেলে পরিষ্কার কাচা সুতির কাপড় কাটা জায়গায় বাঁধলে রক্তক্ষরণ বন্ধ হবে। এ ব্যবস্থাও এ সময় বাড়িতে রাখা প্রয়োজন।

অ্যান্টিসেপটিক ও পোড়ার ওষুধ: জীবাণুনাশক সলিউশন ও অ্যান্টিসেপটিক কিছু ক্রিম কিনে রাখুন। পোড়া-কাটার মলম হাতের কাছে থাকলে প্রাথমিক সেবা-যত্নের পর তা লাগিয়ে নিন ক্ষতস্থানে। এতে প্রাথমিক বিপদ অনেকটা কাটবে।

কিছু ওষুধ: চিকিৎসকের পরামর্শ নিয়ে এ সময় গ্যাস, বমি বা পেটের সমস্যার জন্য কিছু ওষুধ বাড়িতে সংরক্ষণ করুন । তবে এতে যদি সমস্যা না কমে তাহলে চিকিৎসকের সঙ্গে কথা বলে নেবেন। সেক্ষেত্রে পরিচিত কোন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। এছাড়া বয়স্ক ও শিশুদের কোনো ওষুধ দেওয়ার আগেও চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। পাশপাশি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদেরোগসহ অন্যান্য রোগীরা তাদের নিয়মিত ওষুধ চালিয়ে যাবেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি