বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপসর্গে স্ত্রী মারা যাওয়ার ১০ ঘণ্টা পর স্বামীর মৃত্যু

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে স্ত্রী মারা যাওয়ার ১০ ঘণ্টা পর স্বামী মারা গেছেন।

সোমবার সন্ধ্যায় করোনা উপসর্গ নিয়ে আক্রান্ত হয়ে মারা যান শহরের চিত্রলেখা এলাকার রাবেয়া বেগম (৭২)। এরপর মঙ্গলবার ভোরে মারা গেছেন তার স্বামী অবসপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মজিবুর রহমান পাটওয়ারী।

একই বাসায় থাকা মজিবুর রহমানের ছেলে কলেজ শিক্ষক ছেলে এবং স্কুলছাত্র নাতি গত ছয়দিন আগে করোনায় আক্রান্ত হন। এরপর থেকে তারা বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

তাদের ছেলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক (পিআর) আনোয়ার হাবিব কাজল জানান, আমার মা সোমবার সন্ধ্যা ৭টার দিকে শহরের চিত্রলেখা এলাকার বাসায় মারা যান। এরপর রাত সাড়ে ৩টায় আশিকাটি ইউনিয়নের হোসেনপুরের গ্রামের বাড়িতে দাফন করে শহরের বাসায় আসি। এর দেড় ঘণ্টা পর মঙ্গলবার ভোর ৫টার দিকে মারা গেলেন বাবাও। তিনি বলেন, আমরা সবার কাছে দোয়া চাই।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন জানান, মারা যাওয়া দুইজনের ছেলে এবং নাতির করোনা রিপোর্ট পজিটিভ আসে গত ১৩ এপ্রিল। যেহেতু তাদের পরিবারের দু’জন ইতোমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন তাদেরও কিছু উপসর্গ ছিল। তাই রোববার তাদের নমুনা সংগ্রহ করি। তাদের রিপোর্ট এখনও আসেনি।

তিনি বলেন, বৃদ্ধ মজিবুর রহমান অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। তাই তিনি করোনায় আক্রান্ত হতেও পারেন আবার নাও হতে পারেন। রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে।

তিনি জানান, মারা যাওয়া রাবেয়া বেগমকে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত নিয়ম অনুযায়ী দাফন করা হয়েছে। এখন তার স্বামীকেও দাফনের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে