,

করোনায় মৃত তিন লাখ ২০ হাজার ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। দিনকে দিন এই ভাইরাস নিজের রূপ পরিবর্তন করে তাণ্ডব চালিয়ে যাচ্ছে একের পর এক দেশে। যার ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা।

আজ মঙ্গলবার করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার তাদের সর্বশেষ পরিসংখ্যানে জানিয়েছে, করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা তিন লাখ ২০ হাজার ১৩৪ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ৯১ হাজার ৩২৬ জন।

তবে অপরদিকে সুস্থ হওয়ারও সুখবর জানানো হয়েছে। তারা বলছে এ পর্যন্ত বিশ্বব্যাপী ১৯ লাখ ৭ হাজার ৪১৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তবে সোমবার একদিনে বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ৮৫৮ জন, মৃত্যু হয়েছে ৩৪৪৫ জনের। এছাড়া একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯ হাজারের বেশি করোনা রোগী। এ তথ্যও জানিয়েছে তারা।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ২৯৩ জন এবং মৃত্যু হয়েছে ৯১ হাজার ৯৮১ জনের। সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৩৮৩ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে রাশিয়া। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৬৭৮ জন। মৃত্যু হয়েছে ২৭২২ জন।

স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ১৮৮ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭০৯ জনের। মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৪ হাজার ৭৯৬ জন, আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৪০৬ জন। এছাড়া ইতালিতে নিহত হয়েছেন ৩২ হাজার ৭ জন।

করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশে নেয়া হয়েছে সতর্কতামূলক পদক্ষেপ। অধিকাংশ দেশেই মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে মানুষের চলাফেরার ওপর বিভিন্ন মাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। কোনো কোনো দেশে আরোপ করা হয়েছে সম্পূর্ণ লকডাউন, কোথাও কোথাও আংশিকভাবে চলছে মানুষের দৈনন্দিন কার্যক্রম। এ ধরনের পদক্ষেপ নেয়ার কারণে পৃথিবীর বিভিন্ন এলাকার প্রায় অর্ধেক মানুষ চলাফেরার ক্ষেত্রে কোনো না কোনো মাত্রায় নিষেধাজ্ঞার ওপর পড়েছেন।

তবে এরই মধ্যে কোনো কোনো দেশে করোনার প্রভাব কমে যাওয়া লকডাউন শিথিল ও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা