,

বিয়ের ৯বছর পর সন্তানের জন্ম, দেখার আগেই করোনায় বাবার মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার পুরনো মৌলভীপাড়ার বাসিন্দা রহিম আমজাদ কায়সারের চার ছেলের মধ্যে বড় মাহাবুব এলাহী ঢাকার মতিঝিলে সোনালী ব্যাংকের লোকাল ব্রাঞ্চে কর্মরত। ঢাকার রায়পুরায় স্ত্রী নিয়ে থাকতেন তিনি। ২০১১ সালে বিয়ে করেন কুমিল্লার মিয়ার বাজারের সাজনীন মাহাবুবকে।

দীর্ঘ ৯ বছরে তাদের সন্তান না হওয়ায় ভারতের চেন্নাই প্যাথলজি সেন্টারের টেস্ট টিউবের মাধ্যমে ১০ এপ্রিল তাদের মেয়ে সন্তান হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে মাহাবুব এলাহী ভারতে যেতে পারেননি এবং স্ত্রী সন্তানও দেশে ফিরতে পারেননি। সদ্য নবজাতককে কোলেও নিতে পারেননি মাহাবুব। এদিকে করোনার লক্ষণ উপসর্গ দেখা দেওয়ায় তিনি কুমিল্লায় তার নিজের বাড়িতে চলে আসেন।

করোনায় আক্রান্ত হয়ে রবিবার রাত ৮টায় কুমিল্লা শহরের পুরনো মৌলভীপাড়ার নিজবাড়িতে মারা যান এই ব্যাংক কর্মকর্তা।

মাহাবুব এলাহীর ভাই গোলাম রাব্বানী জানান, ঢাকায় করোনা আক্রান্ত হওয়ার পর মাহাবুব বাড়িতে চলে আসে। তার হাতের উপরই মারা যান মাহাবুব। শনিবার তিনি সাথে নিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের লোকের মাধ্যমে করোনা পরীক্ষা করান। সেই পরীক্ষার ফল আসার আগেই মারা যান মাহাবুব। মারা যাওয়ার পর রাব্বানী জানতে পারেন তার ভাইয়ের করোনা পজেটিভ। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান এ তথ্য জানান।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি