,

চট্টগ্রামে পুলিশ, সাংবাদিকসহ নতুন করে ৫৪ জনের করোনা শনাক্ত

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে বিআইটিআইডি, সিভাসু, কক্সবাজার মেডিকেলের ল্যাবে নমুনা পরীক্ষায় সাংবাদিক, পুলিশসহ ৫৪ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীতে আক্রান্ত ২১ জন ও উপজেলায় ৩৩ জন।

সোমবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, বিআইটিআইডিতে ১২৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২৭ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। নগরীর ২১ জন এবং উপজেলা সীতাকুন্ড, পটিয়া, মিরসরাই, বাঁশখালী, হাটহাজারী ও চন্দনাইশে একজন করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

নগরীর ২১ জনের মধ্যে তিনজন সাংবাদিক রয়েছেন। এদের মধ্যে চ্যানেল টুয়েন্টিফোরের একজন রিপোর্টার ও একজন ক্যামেরাপারসন এবং ইন্ডিপেনডেন্ট টিভির একজন ক্যামেরাপারসন। এই পর্যন্ত চট্টগ্রামে কভিড-১৯ আক্রান্ত সাংবাদিকের সংখ্যা ৬ জন।

অপরদিকে, সিভাসুতে ৭৪ টি নমুনা পরীক্ষার ফলাফলে মোট ২৪ টি পজিটিভ এসেছে কলে জানান সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

তিনি আরও জানান, এদের মধ্যে ২২জন চট্টগ্রামের উপজেলার এবং বাকি দুইজন খাগড়াছড়ির বাসিন্দা। উপজেলার ২২ জনের মধ্যে পটিয়ার ৮জন, সীতাকুন্ডের ৭ ও হাটহাজারীর ৬ ও বাঁশখালীর একজন করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ২৪ টি নমুনা পরীক্ষা হয়। সেখানে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৫ জনের কভিড-১৯ শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে আক্রান্ত ৫৪ জনের মধ্যে নগর পুলিশের তিন সদস্য রয়েছেন জানান, সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক। তিনি বলেন, এদের মধ্যে একজন ট্রাফিক সার্জেন্ট, দুইজন কনস্টেবল। এর বাইরে চট্টগ্রাম শিল্প পুলিশের একজন সদস্যও আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।

চট্টগ্রাম জেলায় এই পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হলেন মোট ৮৪৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ১১১ জন। এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা