,

দীর্ঘ বিরতির পর ফিরছেন জায়েদ খান

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে ফেরছেন এক সময়ের সুদর্শন অভিনেতা জায়েদ খান। দীর্ঘদিন বিরতির পর বাবা সঞ্জয় খানের হাত ধরে ফের অভিনয়ে নামছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, সম্প্রতি একটি সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে সঞ্জয় খান নিজেই বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে হ্যান্ডসাম নায়ক জায়েদ। বাবা হিসেবে আমার দায়িত্ব যে আমি ওর জন্য একটা ছবি তৈরি করব। দর্শকেরা তাকে নতুন করে আবিষ্কার করবে।

জানা যায়, সঞ্জয় খান একটি বায়োপিক বানাতে চলেছেন। দেশভাগের পর ভারতীয় সেনা অফিসার ব্রিগেডিয়ার মুহাম্মদ ওসমানের জীবন নিয়ে তৈরি হতে চলেছে ছবিটি। যিনি পাকিস্তান সেনাবাহিনীতে নাম লেখাতে রাজি হননি দেশভাগের পর। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ১৯৪৭ সালে নিহত হয়েছিলেন তিনি।

ছবির স্ক্রিপ্ট নিয়ে সঞ্জয় জানান, তিনি খুব চেষ্টা করছেন একেবারে সত্য ঘটনাকেই দর্শকের সামনে তুলে ধরতে। তিনি বলেন, স্ক্রিপ্ট নিয়ে কঠোর পরিশ্রম করছি কারণ আমি ভারতীয় সেনাকে সম্মান জানাতে চাই।

২০০৩ সালে চুড়া লিয়া হ্যায় তুমনে ছবিতে বলিউড অভিষেক হয়েছিল জায়েদ খানের। এর পর ২০০৪ সালে ফারহা খানের ম্যায় হুঁ না করে জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেতা।

একে একে কাজ করেছেন শব্দ, দাস, যুবরাজ, আনজানা আনজানি ও ব্লু ছবিতে। শেষ কাজ করেছেন ২০১৫ সালে। জায়েদের বোন সুজান খানকে সঙ্গে বিয়ে করেছিলেন হৃত্বিক রোশন। পরবর্তীতে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি