বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নওয়াজউদ্দিন সিদ্দিকীর ১১ বছরের ​বিয়ে ভাঙছে

news-image

বিনোদন ডেস্ক : স্ত্রী আলিয়া সিদ্দিকীর সঙ্গে ১১ বছরের ​বিয়ে ভেঙে যাচ্ছে নওয়াজউদ্দিন সিদ্দিকীর। ৭ মে স্ত্রীকে বিয়ে বিচ্ছেদের নোটিশ পাঠান নওয়াজ।

জি নিউজ জানায়, নওয়াজউদ্দিনের সঙ্গে আলিয়ার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই বলিউড পাড়ায় শোরগোল শুরু হয়ে যায়। কী কারণে নওয়াজ-আলিয়ার ১১ বছরের সংসার ভাঙছে,সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানা যায়নি এখনও।

আলিয়া সিদ্দিকি বলেন, সময় এলে নওয়াজ নিজেই সবকিছু জানাবেন। বিচ্ছেদের পিছনে কী কারণ রয়েছে, তা এখনই খোলসা করার সময় হয়নি। উপযুক্ত সময় এলে সবটা জানাবেন তিনি নিজেই। তবে শিগগিরই তাদের আইনিভাবে বিচ্ছেদ হবে বলে তিনি জানান।

নওয়াজের স্ত্রী আরও জানান, ২০১০ সাল থেকে নওয়াজের সঙ্গে তার সমস্যা শুরু হয়। কিন্তু এতদিন পর্যন্ত সবকিছু নিজের মতো করে সামলে নিচ্ছিলেন। এখন সেই সমস্যাগুলো আর সামলানো সম্ভব নয় বলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

প্রসঙ্গত, এর আগে উত্তরখন্ডের শিবা নামে এক নারীর সঙ্গে প্রথম বিয়ে হয় নওয়াজের। কিন্তু বিয়ের ৬ মাসের মধ্যে শিবার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় নওয়াজের। এরপরই অঞ্জলিকে বিয়ে করেন নওয়াজ। বিয়ের পর অঞ্জলি নাম পাল্টে হন আলিয়া সিদ্দিকী।

এদিকে ছোটবোনের মৃত্যুর পর বর্তমানে পরিবারের সঙ্গে উত্তরপ্রদেশে রয়েছেন নওয়াজ। সেখানে নওয়াজের সঙ্গে তার মা এবং ভাইয়ের স্ত্রীও রয়েছেন। মুম্বাই থেকে উত্তরপ্রদেশে যাওয়ায়, আইনি নিয়ম মেনে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মুজফ্ফরপুরের বুধানায় নিজেদের বাড়িতেই বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন বলে মান্টো অভিনেতা নিজেই জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক