,

ইংল্যান্ডে গুলি করে হত্যা মুসলিম তরুণীকে

news-image

অনলাইন ডেস্ক : ইংল্যান্ডের ব্লাকবার্ন এলাকায় শপিং সেন্টারের বাইরে গুলিবিদ্ধ হয়ে এক মুসলিম তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার স্থানীয় লিডল সুপার মার্কেটের বাইরে একটি সন্দেহভাজন এক ব্যক্তি গাড়ি থেকে আয়া হাশেম (১৯) নামে ওই তরুণীকে গুলি করা হয়। তবে দুর্বৃত্তরা তাকে উদ্দেশ্য করে গুলি করেনি বলে ধারণা করছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আয়া স্থানীয় সলফোর্ড ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের আইন বিভাগের ছাত্রী ছিলেন। গুলিবিদ্ধ হওয়ার সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বাজার করতে এসেছিল। লেবানিস বংশোদ্ভুত ওই তরুণীকে লিডল সুপার মার্কেটের সামনে বিকেল তিনটার দিকে গুলি করা হয়। ওই সুপার মার্কেটটি তার ঘর থেকে এক মাইলেরও কম দূরে অবস্থিত।

পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের ধারণা ওয়েলিংটন রোডে তাকে গুলি করতে একটি টয়োটা অ্যাভেনসিস গাড়ি ব্যবহার করা হয়েছিল। গাড়িটি পরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ প্রত্যক্ষদর্শীদের সহযোগিতা কামনা করেছে।

আয়া হাসেম চিলড্রেনস সোসাইটির একজন তরুণ ট্রাস্টি ছিলেন। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মার্ক রাসেল বিবিসিকে বলেন, তিনি ছিলেন সত্যিকার অর্থেই তরুণদের জন্য অনুপ্রেরণমূলক কণ্ঠ।

ব্ল্যাকবার্ন ও ডারউইন অঞ্চলে আশ্রয়প্রার্থী এবং শরণার্থীদের নিয়ে কাজ করা দাতব্য সংস্থা দ্যা এসাইলাম অ্যান্ড রিফিউজি কমিউনিটি বলেছে, সে কান্ডজ্ঞানহীন একটি আক্রমণের শিকার।

ময়নাতদন্তের পর পুলিশ জানিয়েছে একটি গুলিতে তার মৃত্যু হয়।

আয়ার বাবা ইসমাইল ফেসবুকে মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি লিখেছেন, ‘হে আল্লাহ আমাদের ধৈর্য ও সান্ত্বনা দাও।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা