,

নানা কৌশলে ঢাকা ছাড়ছে মানুষ

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফিরতে যাতায়াতের ওপর সরকারি কঠোর বিধিনিষেধ থাকলেও অনেকেই তা উপেক্ষা করছেন। বাস-ট্রেন না চললেও বিভিন্নভাবে যানবাহন জোগাড় করে যে যেভাবে পারছেন ঢাকা থেকে অন্য জেলায় যাচ্ছেন। তবে পুলিশ বলছে, এরই মধ্যে তারা অনেক গাড়ি আটক করছে এবং অনেক মানুষকে ফেরত পাঠাচ্ছে। তবুও ঘরে ফেরার প্রবণতা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।

বাংলাদেশে চলমান সাধারণ ছুটি বাড়ানোর কথা জানিয়ে গত সপ্তাহে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছিল, সেখানে বলা হয়েছিল ছুটির মধ্যে এক জেলা থেকে আরেক জেলায় চলাচলের বিষয়টিতে কড়াকড়ি আরোপ করা হবে।

কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা থামছেই না। কেউ কেউ কয়েকগুণ বেশি টাকা খরচ করে ব্যক্তিগতভাবে গাড়ি ভাড়া করছেন, কেউ আবার স্থানীয় নানা পরিবহন ব্যবস্থার সাহায্যে ফিরছেন পরিবারের কাছে।

কয়েকদিন আগে ঢাকা থেকে বরিশাল যাওয়া সৈকত কবির জানান, রাস্তায় পুলিশের জিজ্ঞাসাবাদ এড়াতে অবলম্বন করা হতো বিভিন্ন ধরনের পদ্ধতি।

তিনি বলেন, ‘ছোট সিএনজি, লেগুনা করে ফেরিঘাট পর্যন্ত গিয়ে ফেরি পার হয়ে টেম্পু আর প্রাইভেট গাড়ি শেয়ারে ভাড়া করে গিয়েছি। রাস্তায় পুলিশের চেকপোস্টের আগে যাত্রীদের নামিয়ে দিতো আর গাড়িটা খালি অবস্থায় চেকপোস্ট পার হতো।’

বাংলাদেশ হাইওয়ে পুলিশের মাওনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক জানান, প্রতিদিন তারা বহু গাড়ি আটক করছে এবং ফেরত পাঠাচ্ছে। তবুও মানুষকে চলাচলে নিরুৎসাহিত করা যাচ্ছে না।

মনজুরুল হক বলেন, ‘আজও আমরা একটি বাস আটক করেছি, যেটিতে স্টাফ বাস লিখে যাত্রী পরিবহন করা হচ্ছিল।’

ঈদের আগে বাড়ির দিকে যাওয়া এই মানুষগুলোর মাধ্যমে বিভিন্ন এলাকায় করোনাভাইরাস সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। আর সেটি মাথায় রেখে সব এলাকার স্থানীয় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রশাসনের কাছে নির্দেশনা দেওয়া আছে, কেউ এক এলাকা থেকে আরেক এলাকায় গেলে তারা যেন হোম কোয়ারেন্টিন করে, তা যেন নিশ্চিত করা হয়।’

বিরাটের সঙ্গে লাইভকে চমক বলছেন তামিম

নিউজ ডেস্ক : জাতীয় দলের সতীর্থদের সঙ্গে ফেসবুক লাইভে আড্ডা দিয়েছেন তামিম। করোনা সংকটের মধ্যে দেশের ক্রিকেট ভক্তদের আনন্দ দিতেই তার এই আয়োজন।

তার সঙ্গে এরই মধ্যে মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি, সৌম্য, লিটন, রুবেলরা লাইভে এসেছেন। এরপর সাবেক প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি ও ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মাকে এনে চমক দিয়েছেন তামিম।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশেষ ওই আড্ডার মধ্যে তামিম চমক বলছেন বিরাট কোহলিকে। সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় তামিমের সঙ্গে লাইভে আসছেন বিরাট কোহলি। ওই লাইভটি তামিমের ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

ভারতীয় অধিনায়ক এবং সময়ের সেরা ব্যাটসম্যানের সঙ্গে ভার্চুয়াল আড্ডাকে তামিম চমক বলে উল্লেখ করেছেন তার ফেসবুক পেজে।

করোনাভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা লাইভে এসে তাদের ভক্তদের সঙ্গে নিজেদের অনেক স্মৃতি এবং অজানা গল্প বলে তাদের আনন্দ দিচ্ছেন। তামিমও করে যাচ্ছেন একই কাজ।

এরই মধ্যে মুশফিকের পেস বোলার হওয়ার সেই মজার গল্পের কথা,ইংল্যান্ডে মাহমুদুল্লাহর ক্যাপ চুরি করে এক বালক পালিয়েছিল বলে মজা করা, মাশরাফি ঘুমের মধ্যেও বলে তামিমের হাতে মার খান বলে উল্লেখ করেছেন।

তাসকিন, মুমিনুলকেও ছাড়েননি। রুবেল তো মজা করে বলেই ফেললেন, তামিমের সঙ্গে লাইভে আসতে ভয় পাচ্ছেন ক্রিকেটাররা।

অন্যরকম গল্পে অপূর্ব-তানজিন তিশা

বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা। জুটি বেঁধে তারা অভিনয় করেছে অসংখ্য দর্শকপ্রিয় নাটকে। অপূর্ব আর তিশার মানেই দর্শকদের বাড়তি চমক। বিগত বছরের মতো এবারের ঈদেও আসছেন তারা। তবে এবার টিভি নয়, তাদের দেখা যাবে ইউটিউবে। নাটকের নাম ‘হঠাৎ দেখা’। যেখানে উঠে আসবে জীবনে ঘটে যাওয়া বিভিন্ন প্রাপ্তি-অপ্রাপ্তি ও প্রেম-বিরহের অন্যরকম একটি গল্প।

কাজল আরেফিন অমির রচনা ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন বাঁধন লিংকন, শারিকা সাবাহসহ অনেকে। ‘হঠাৎ দেখা’ প্রযোজনা করছে ‘ক্লাব ইলেভেন’। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ঈদের অনুষ্ঠানমালায় এটি মুক্তি পাবে।

জানা গেছে, জীবনে ঘটে যাওয়া পরিচিত ঘটনাই উঠে আসবে নাটকে। তবে তা অন্যভাবে। নাটকে রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও তিশা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এবারের ঈদে আরও একটি নাটক তারা অবমুক্ত করবে। সেটি হলো- ‘বিবাহ করিতে চাই না’। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন ও পরিচালনায় রয়েছেন রুবেল হাসান। এতে অভিনয় করেছেন তাহসান খান ও সায়লা সাবি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা