শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচ্ছেদের পর যা বললেন অদিতি

news-image

বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর নয় বছরের সংসার ভেঙে গেছে। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ে বিচ্ছেদের কথা জানান অপূর্বর স্ত্রী নাজিয়া হাসান অদিতি। স্বামী স্ত্রীর বনিবনা না হওয়ার কারণেই বিচ্ছেদ হয়েছে বলে জানা যায়।

কেন, কি কারণে বিয়ে বিচ্ছেদ হয়েছে সে বিষয়ে কিছু বলতে চান না অদিতি। বিষয়টি ব্যক্তিগতই রাখতে চান। অদিতি বলেন, ‘আমি চাই না বিষয়টি নিয়ে ঘাঁটাঘাঁটি হোক। আমরা আর একসঙ্গে থাকছি না। এটাই বড় কথা।’

এদিকে বিচ্ছেদের খবর প্রকাশের পরপরই অপূর্বর ব্যক্তিজীবন নিয়ে ঘাঁটাঘাঁটি না করার আহ্বান জানান অদিতি।

তিনি বলেন, ‘মোহাম্মদ জিয়াউল ফারুক অপূর্ব একজন আশ্চর্য বাবা, প্রেমময় ভাই, দায়িত্বশীল পুত্র এবং একজন ভালো মানুষ ছিলেন। মিলিয়ন ভক্তের প্রিয় তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তিনি তার যোগ্যতার প্রমাণ রেখেছেন। তার ব্যক্তিগত জীবন দিয়ে নয়, দয়া করে তার অসাধারণ কাজগুলি দ্বারা তাকে বিচার করুন।’

বিচ্ছেদ নিয়ে তিনি বলেন, ‘দুর্ভাগ্যক্রমে আমরা অসংখ্য কারণে একসাথে থাকছি না, তবে আমি তার সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করছি। তিনি আমাকে আমার সবচেয়ে বড় উপহার হিসেবে আমার ছেলে ‘আয়াশকে’ উপহার দিয়েছেন।’

তিনি সবার উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সব সময় আমাদের ভালোবেসেছেন এবং সমর্থন দিয়েছেন। আশা করি ভবিষ্যতেও এই ভালোবাসা অব্যাহত রাখবেন।’

এদিকে কোনো ধরনের চটকদার সংবাদ পরিবেশন না করার জন্যও সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন অদিতি।

উল্লেখ্য, ২০১১ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব। তাদের সংসারে আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে। অপূর্ব এর আগে ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন। পরের বছর ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের।

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের