,

এভাবে খেললে চ্যাম্পিয়নস লিগ জেতা যাবে না, বললেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার খেলোয়াড়দের বর্তমান পারফরম্যান্সের ওপর ভর চ্যাম্পিয়নস লিগ জেতা যাবে না বলে মনে করেন দলটির তারকা লিওনেল মেসি।

তার মতে, ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ শিরোপা জিততে হলে খেলোয়াড়দের পারফরম্যান্সের আরও উন্নতির পাশাপাশি প্রধান কোচ কিকে সেতিয়েনের সঙ্গে মতবিরোধ কমিয়ে আনতে হবে।

স্পেনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব অনেকটা কমে আসায় কভিড-১৯ টেস্ট দিয়ে এরই মধ্যে ব্যক্তিগত অনুশীলনে ফিরেছে বার্সেলোনার খেলোয়াড়রা। পরিস্থিতি উন্নতি হলেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে নাপোলির মুখোমুখি হবেন মেসিরা।

গত ফেব্রুয়ারিতে প্রথম লেগে প্রথম লেগে ইতালিয়ান ক্লাবটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বার্সেলোনা। ধারণা করা হচ্ছে আগস্ট থেকে ফের শুরু হবে চ্যাম্পিয়নস লিগের লড়াই।

বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ জেতার সম্ভাবনা নিয়ে ক্রীড়া বিষয়ক ম্যাগাজিন স্পোর্টকে মেসি বলেন, “আমাদের যে দল তাতে আমার কখনই সন্দেহ নেই। আমরা যে সব শিরোপা জিততে পারি তা নিয়েও সন্দেহ নেই। কিন্তু এভাবে খেলে জেতা যাবে না।”

লকডাউনের আগে কোচ সেতিয়েন বলেছিলেন, অসাধারণ খেলছে তার দল। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ দুটো শিরোপাই জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। কোচের এমন মন্তব্যে একমত নন মেসি।

চ্যাম্পিয়নস লিগে নিজের অভিজ্ঞতা তুলে ধরে ছয়বারের বর্ষসেরা ফুটবলার বলেন, “সবারই মতামত আছে। সবাই সম্মান পাওয়ার দাবিদার। আমি খুব ভাগ্যবান যে, প্রতি মৌসুমেই চ্যাম্পিয়নস লিগ খেলা হয়েছে। এসবের ভিত্তিতে বলব, আমি জানি যে, এখন আমরা যেভাবে খেলছি তাতে চ্যাম্পিয়নস জেতা সম্ভব নয়। এটাই মনে হয় সেতিয়েন ভুল বুঝছেন।”

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি