রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পিকআপে স্বামীর ঘুরছেন করোনা আক্রান্ত নারী!

news-image

খুলনা প্রতিনিধি : ঢাকা থেকে খুলনায় বেড়াতে এসে করোনাভাইরাস শনাক্ত হয়েছে পলি খাতুন নামে এক গৃহবধূর। তবে আক্রান্তের বিষয়টি জানার পর গোপনে স্বামীর সঙ্গে পিকআপে করে ফের তিনি ঢাকায় চলে গেছেন।

গতকাল রোববার খুলনা মেডিকেল কলেজে (খুমেক) পিসিআর ল্যাব থেকে তার করোনা আক্রান্তের তথ্য পাওয়া যায়।

এদিন খুলনার ল্যাবে ১৭২ টেস্টের মধ্যে দুজনের পজিটিভ পাওয়া গেছে। অপরজন হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার বাসিন্দা রানী বেগম (২৫)।

খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহম্মেদ জানান, শনিবার ঢাকার কামরাঙ্গীচর থেকে স্বামী মতিনকে নিয়ে পিকআপযোগে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকায় বোনকে দেখতে আসেন পলি খাতুন। এরপর খুমেক হাসপাতালে তার করোনা টেস্টের নমুনা নেওয়া হয়।

তিনি নমুনা দিয়েই সেনহাটি ফিরে যান। অথচ তাকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বলা হয়েছিল। তার করোনা পজিটিভ রিপোর্ট আসার পর গোপনে তিনি আবারও স্বামীকে নিয়ে ঢাকায় চলে যান।

সিভিল সার্জন আরও জানান, পলি খাতুন করোনা পজিটিভ। তাই তার বোন পপির বাড়িটি লকডাউন করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পলির বোন পপি জানান, তার বোনের স্বামী মতিন পিকআপ গাড়ির চালক। তারা একসঙ্গে এসেছিলেন, আবার চলে গেছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মোহাম্মদ রেজা সেকেন্দার জানান, ‘শনিবার খুমেক হাসপাতালে ঢাকা থেকে আসা পলি খাতুন নামে এক গৃহবধূ করোনা টেস্টের জন্য নমুনা দিয়ে যান। ওই সময় তাকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তিনি তা না মেনে বাড়িতে চলে যান এবং করোনা টেস্ট পজিটিভ হওয়ার পর তিনি এলাকা ছেড়ে চলে গেছেন।’

প্রসঙ্গত, এখন পর্যন্ত খুলনা ল্যাবে ৩ হাজার ২১৭টি টেস্টের মধ্যে ৩০টি পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন। মারা গেছে দুজন।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু