,

রংপুরে সাংবাদিকদের পিপিই দিলো কারুপণ্য

news-image

রংপুর ব্যুরো : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষার জন্য রংপুরে কর্মরত সাংবাদিকদের বিনামূল্যে ২৫২টি পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও মাস্ক প্রদান করেছে রংপুরের হস্তশিল্প প্রতিষ্ঠান কারুপণ্য রংপুর লিমিটেড।

আজ রবিবার দুপুরে কারুপন্যের সহযোগিতায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা: আব্দুল আলীম মাহমুদ, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান ও রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের পিপিই ও মাস্ক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, রিপোর্টার্স ক্লাব, রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, টিসিএ নেতৃবৃন্দ।

এদিকে শনিবার রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মীদের মাঝে একশত পিপিই বিতরণ করে কারুপণ্য রংপুর লিমিটেড।

এর আগে করোনার শুরুতেই রংপুর নগরীসহ জেলা ও বিভাগের বিভিন্ন স্থানে কমিউনিটি পুলিশং, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশসহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে ১০ লাখ মাস্ক বিতরণ করে কারুপণ্য রংপুর লিমিটেড।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা