,

পীরগঞ্জে অসহায় দুস্থ ও কর্মহীনদের খাদ্যসামগ্রী দিলেন বিএনপি নেতা

news-image

রংপুর ব্যুরো : চলমান মহামারী করোনা ভাইরাসে কারণে রংপুরের পীরগঞ্জে কর্মহীন অসহায় ও দুস্থরা মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে এসব অসহায় দুস্থ ও কর্মহীন পরিবারের দাড়িয়েছেন রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম সাইফুল।

তিনি রমজানের প্রথম দিন থেকে পীরগঞ্জ উপজেলা ব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচী শুরু করেছেন । সেই কর্মসূচীর অংশ হিসাবে আজ রবিবার দুুপুেের রংপুর-৬ আসনের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর উচ্চ বিদ্যালয় মাঠে ও সোডাপীর বাজারে তিন শতাধিক কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়। এর আগে গত শনিবার বড় আলমপুর ইউনিয়নের পত্নীচড়া সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩শত জনকে, শুক্রবার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে ও বৃহস্পতিবার শানেরহাট ইউনিয়নের শানেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ৬শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়াও পৃথক ভাবে চতরা ও কাবিলপুর ইউনিয়নে আরও ৬শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় মাস্ক ও জীবানুনাশক সাবান দেয় হয়।

এসময় পীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, দপ্তর সম্পাদক ডা. মিজানুর রহমান, বিএনপি নেতা ইয়াতিমুল হাসান লিটন, নিক্্রন পাইকাড়, পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনিছুর রহমান আনিছ, সাবেক সাধারণ সম্পাদক মিলন মিয়া, রায়পুর ইউপি সদস্য মালেক হোসেন, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ মাস্টার, সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান হাবিব ও আবুল বাশার, পীরগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মুস্তাফিজার রহমান মিলু, মুকুল আহম্মেদ, রুম্মন ,ভেন্ডাবাড়ি ইউনিয়ন ছাত্রদল সভাপতি আনোয়ার হোসেন আকন্দসহ পীরগঞ্জ উপজেলা ও রায়পুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পীরগঞ্জ উপজেলার প্রত্যেক ইউনিয়নে মহামারী করোনা ভাইরাসে কারণে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচী রমজানের প্রথমদিন থেকে শুরু করেছি। ইতিমধ্যেই শানেরহাট, পাছগাছি, কাবিলপুর, চতরা, রায়পুর ও বড় আলমপুর ইউনিয়নে ১৮শত পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে পীরগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা