,

দেশে করোনায় প্রথম বিদেশি নাগরিক আক্রান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে প্রথমবারের মতো কোনো বিদেশি নাগরিক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই ব্যক্তি শ্রীলঙ্কান নাগরিক। তিনি চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত আছেন।

বুধবার (৬ মে) চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ এসব তথ্য জানিয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে সকালে ঘোষিত ১২২টি নমুনার ফলাফলে এ তথ্য জানা গেছে।

নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, ‘নগরের দক্ষিণ খুলশীর একটি বাড়িতে শ্রীলঙ্কার একজন নাগরিক করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। বাড়িটি লকডাউন করা হচ্ছে। তিনি আগে থেকেই বাসায় কোয়ারেনটাইনে আছেন।’

এদিকে, বুধবার রাতে চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে ১৯০টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১১ জন চট্টগ্রামের। যাদের দু’জন ইতিমধ্যেই মারা গেছেন।

রাত সাড়ে ৯টার দিকে এসব বিষয় নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, আক্রান্তদের একজন সাতকানিয়ার, একজন সীতাকুণ্ডের, একজন নগরের ফৌজদারহাট এলাকার, একজন নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার, একজন বহদ্দারহাট এলাকার, একজন সাগরিকা, দামপাড়া পুলিশ লাইন্সের দুইজন এবং একজন নাসিরাবাদ এলাকার বাসিন্দা।

তিনি আরও জানান, এছাড়াও নগরের চান্দগাঁও ও চমেকে ভর্তি ঝালকাঠির দুই ব্যক্তি মারা গেছেন। পরে তাদের করোনা শনাক্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি