,

শহীদ কাপুরের প্রেমিকারা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের রোমান্টিক ছবির অন্যতম জনপ্রিয় নায়ক শহীদ কাপুর। এই নায়কের সঙ্গে কারিনা কাপুরের প্রেম নিয়ে অনেক গল্প রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত শহীদকে ছেড়ে সাইফ আলী খানকে বিয়ে করেন কারিনা। এতে দুই তারকার ভক্তদেরই মন ভেঙে যায়। কারণ শহীদ-কারিনাকে দর্শক দারুণভাবে গ্রহণ করেছিলেন।

বিয়ের আগে শহীদ আরও একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তিনি বাণী জে। ‘কবীর সিং’ খ্যাত নায়ক অবশ্য এই প্রেমের ব্যাপারে মুখ খোলেননি।

বাণীর সঙ্গে সব সময় শহীদ দূরত্ব বজায় রাখতেন বলে শোনা যায়। তারা একে অপরকে ভালো বন্ধু বলে সব সময় দাবি করে আসেন। তবে দুজনে প্রায়ই একসঙ্গে দেখা যেত।

কারিনার সঙ্গে সম্পর্কের পর একাধিক প্রেমে জড়ান শহীদ। কখনও প্রিয়াঙ্কা চোপড়া, কখনও বিদ্যা বালান আবার কখনও টেনিস কুইন সানিয়া মির্জার সঙ্গেও তার প্রেম ছিল বলে শোনা যায়।

২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শহীদ কাপুর ও মীরা রাজপুত। ২০১৬ সালের আগস্ট মাসে জন্ম হয় এই দম্পতির প্রথম সন্তান মিশা। ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর পুত্র সন্তান জৈন কাপুর আসে এই দম্পতির ঘরে। বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে সুখেই আছেন শহীদ।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি